পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট, যুবক আটক

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে রাজিবকে আটক করা হয়।

সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অগ্নিসংযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরেই তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত