জাপানের আয়া সোফিয়া মসজিদে আজান দিলেন এরদোগানের ছেলে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের ছেলে বিলাল এরদোগান সম্প্রতি জাপান সফরকালে সুশিমা শহরের ঐতিহাসিক আয়াসোফিয়া মসজিদে আজান দিয়েছেন। 

ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদের আদলে নির্মিত এই মসজিদে তার সুরেলী কণ্ঠে আজান দেওয়ার ২ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম 'ইয়েনি শাফাক'। 

বর্তমানে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নজর কেড়েছে।

বিলাল এরদোগান তুরস্কের খ্যাতনামা সংস্থা 'ইলিম ইয়ায়মা ফাউন্ডেশন'-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাম্প্রতিক এই জাপান সফরে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক পুনঃস্মরণ ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি বিশেষ প্রাধান্য পায়।

সফরকালে তিনি টোকিওতে 'সুলতান দ্বিতীয় আবদুল হামিদ আমলে তুরস্ক-জাপান সম্পর্ক ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক একটি আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

টোকিও ইউনুস এমরে ইনস্টিটিউট, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয় ও তুজিয়াদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় তিনি একটি আলোকচিত্র প্রদর্শনীও উদ্বোধন করেন।

কর্মসূচির অংশ হিসেবে তিনি টোকিও মসজিদ পরিদর্শন করলেও সুশিমার আয়াসোফিয়া মসজিদে আজান দেওয়া সংক্রান্ত বিশেষ কোনো উদ্দেশ্যের কথা বিস্তারিত জানা যায়নি। 

তবে তার আজান দেওয়ার বিষয়টি স্থানীয় ও আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের মাঝে দারুণ প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে উদ্বোধন করা সুশিমা আয়াসোফিয়া মসজিদটি জাপানের মধ্যাঞ্চলের অন্যতম বৃহৎ ইসলামিক কমপ্লেক্স। আকর্ষণীয় গম্বুজ, সুউচ্চ মিনার এবং দৃষ্টিনন্দন তুর্কি-অটোমান স্থাপত্যরীতির কারণে মসজিদটি দর্শনার্থীদের মূল আকর্ষণে পরিণত হয়েছে। এটি স্থানীয় তুর্কি ও মুসলিম সম্প্রদায়ের সামাজিক মিলনকেন্দ্র হিসেবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত