হরমুজ সংকটে বিকল্প বাণিজ্যপথের প্রয়োজনীয়তা তুলে ধরলো এরদোয়ান

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম

আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নির্ভরযোগ্য বিকল্প রুট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট; পরিবহন ও লজিস্টিক অবকাঠামো প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণও চান তিনি। হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নির্ভরযোগ্য বিকল্প পথ গড়ে তোলার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সোমবার (২ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে রাষ্ট্রীয় সফরের আগে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেন, “বর্তমান সংকট আবারও দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নির্ভরযোগ্য বিকল্প রুট গড়ে তোলা কতটা গুরুত্বপূর্ণ।”

বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যপথে ঝুঁকি বাড়তে থাকায় তুরস্কের পরিবহন ও লজিস্টিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এরদোয়ান বলেন, এশিয়া ও ইউরোপের মধ্যে পরিবহন ও লজিস্টিক যোগাযোগ জোরদারে তুরস্ক কাজ করছে। এ উদ্যোগের অংশ হিসেবে ঐতিহাসিক হেজাজ রেলপথ পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও রয়েছে।

হরমুজ প্রণালিকেন্দ্রিক সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে বিকল্প পরিবহন ও সরবরাহপথ গড়ে তোলার বিষয়টি এখন আরও গুরুত্ব পাচ্ছে বলে তাঁর বক্তব্যে উঠে এসেছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত