সন্দেশ নিয়ে পরকীয়া প্রেমিকাকে দেখতে গিয়ে ধরা খেলেন মাসুদ, অতঃপর...

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

স্ত্রীর পরকীয়া প্রেমিককে ধরতে নীলফামারীর ডোমার উপজেলার ঘাটপাড়া এলাকায় এক অভিনব কৌশল অবলম্বন করেছেন এক স্বামী। এ ঘটনায় বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে ডোমার বোড়াগাড়ি ঘাটপাড়া থেকে মো. মাসুদ রানা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে দীর্ঘ ৬ মাসের পরকীয়ার সম্পর্ক চলছিল ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার ট্রাক্টরচালক মাসুদের। তবে স্ত্রীর পরকীয়ার সম্পর্ক জেনে যান তার স্বামী। এরপর স্ত্রীর ব্যবহৃত স্মার্টফোন কেড়ে নিয়ে পরকীয়া প্রেমিক মাসুদের সঙ্গে মেসেজে চ্যাটিং করেন তিনি। মেসেজের এক পর্যায়ে রাতের বেলা বাড়ির পাশে নির্জন বাঁশঝাড়ে মাসুদকে আসতে বলা হয়। মাসুদ তার পরকীয়া প্রেমিকা ভেবে বাজার থেকে সন্দেশ নিয়ে বাঁশঝাড়ে দেখা করতে গেলে পরকীয়া প্রেমিকার স্বামীর কাছে আটক হন। এরপর স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তবে ওই গৃহবধূর দাবি, মাসুদের সঙ্গে তার যোগাযোগ ৬ মাসের। তারা কোনো অনৈতিক সম্পর্কে জড়াননি। তার স্বামী কৌশলে মাসুদকে ডেকে এনেছেন।

এদিকে স্থানীয়রা জানান, মাসুদ প্রায় সময়ই এদিকে যেতেন, তবে কেন যেতেন তা কেউ জানতেন না। ধরা পড়ার পর তার উদ্দেশ্য স্পষ্ট হলো।

এ ঘটনায় মাসুদকে মধ্যরাতে ডোমার থানার পুলিশ হেফাজতে নেয়। পুলিশ জানায়, এখনো কেউ অভিযোগ করেনি। মাসুদকে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এএইচএ
আরও পড়ুন