রাজধানীর পাইকারি বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে চালের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। জাতভেদে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা চালে ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
পাইকারি বাজারে দাম বাড়লেও খুচরা বাজারে এখনও এর সরাসরি প্রভাব পড়েনি। ক্রেতারা আগের বর্ধিত দামেই চাল কিনতে পারছেন।
তবে পাইকারি বিক্রেতারা আশঙ্কা করছেন, এই দাম বৃদ্ধি বজায় থাকলে খুব দ্রুতই খুচরা বাজারেও চালের দাম বেড়ে যাবে।
সম্প্রতি রাজধানীর মিরপুর ও কারওয়ান বাজারের আড়তগুলোতে খোঁজ নিয়ে চালের এই দাম বৃদ্ধির চিত্র নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে খুচরা বাজারে মোটা চাল গুটিস্বর্ণা কেজিপ্রতি ৪৭-৪৮ টাকা ও মাঝারি বিআর-২৮ চাল ৫৫-৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, চিকন মিনিকেট চাল ৭০-৭৫ টাকা এবং ভালো মানের নাজিরশাইল চাল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ও আনুসঙ্গিক খরচ বেড়েছে। মূলত এই কারণেই চালের পাইকারি দাম বৃদ্ধি পেয়েছে।
সীমান্তে গুলি চালিয়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ