তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আফিয়নকারাহিসার প্রদেশে রক্তক্ষয়ী এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ওই অঞ্চলের তিনটি পৃথক গ্রামে এই হামলা চালানো হয়।
এতে অন্তত আটজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, ইউকারিতানদির গ্রামের একটি রাস্তা থেকে প্রথমে দুই আহত নারীকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এই গ্রাম থেকে প্রায় আধা ঘণ্টা দূরের কিয়ির গ্রামে আরও তিনজনের মরদেহ পাওয়া যায়।
একইভাবে আরও দূরত্বে অবস্থিত আয়াজিনি গ্রাম থেকেও আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
গুরুতর আহত অপর ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তিনি কোন এলাকার শিকার তা জানা যায়নি।
এনটিভি জানিয়েছে, হামলার পর পরই লাল রঙের একটি গাড়িতে করে এক সন্দেহভাজন পালিয়ে যায়।
বর্তমানে ওই গাড়ি ও সন্দেহভাজন হামলাকারীকে ধরতে দেশজুড়ে ব্যাপক অভিযান চালাচ্ছে তুর্কি পুলিশ।
তবে ঠিক কী কারণে এই হামলা হয়েছে কিংবা নিহতদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।
আনাদোলু এজেন্সি
মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি 'থিওডোর রুজভেল্ট'
মুসলিম পর্যটনের বিশ্বমঞ্চ হতে চায় মালয়েশিয়ার পাহাং