সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩, আহত ৩৯

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ এএম

ইয়েমেনের রাজধানী সানার পূর্বে বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন। হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, শনিবার গ্রামটিতে একাধিক বিমান হামলা চালানো হয়। তাঁর দাবি, হামলায় আবাসিক বাড়িঘর, সড়ক, চিকিৎসাকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে হামলায় নিহতের সংখ্যা ১৫ জন বলে জানিয়েছিল হুতিপন্থী সংবাদমাধ্যম। পরে তা বেড়ে ৩৩ জনে পৌঁছানোর কথা জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।

এ ঘটনায় সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা ও হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে হুতিদের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

এমএজেড
আরও পড়ুন