ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৩০

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

ইয়েমেনের রাজধানী সানার কাছে বানি হাশিশ জেলায় সৌদি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। এ ঘটনায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জেলার আল-শারিয়াহ এলাকায় সাম্প্রতিক এসব বিমান হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। এর আগে একই হামলায় ১১ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন।

নতুন প্রতিবেদনে নিহতের সংখ্যা অন্তত ১৫ বলে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে কারা রয়েছেন বা তাদের শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত