লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত