রিয়াদে বিস্ফোরণের শব্দ, সানায় সৌদি বিমান হামলা

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্যবস্তু করার পর সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে ইয়েমেনের রাজধানী সানার উত্তর ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। হামলায় একটি জ্বালানি স্টেশন ও তেল কোম্পানির ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল-মাসিরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানিয়েছেন, রিয়াদে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল। ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

এদিকে সৌদি যুদ্ধবিমান সানার উত্তরাঞ্চলে একটি জ্বালানি স্টেশনে হামলা চালায়। দক্ষিণ সানার আল-সাতিন এলাকায় একটি তেল কোম্পানির ভবনেও আঘাত হানে বিমান হামলা।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা অব্যাহত থাকার মধ্যে দেশটির জ্বালানি ও তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নতুন করে ক্ষতির মুখে পড়েছে। তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত