তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় রাত ৮টার দিকে তাদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দর ছেড়ে আসে।
এর আগে বিকেল সাড়ে ৪টায় তিনি আন্তালিয়া থেকে ইস্তাম্বুলে পৌঁছান।
শিডিউল অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে গত ১০ নভেম্বর তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
ইরান আলোচনা থেকে ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প