যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তাকে হত্যার চেষ্টা বা এমন হামলা চালানো হলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা ঘটলে ইরান ‘বেশিদিন টিকে থাকতে পারবে না’।
বৃহস্পতিবার সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। সাংবাদিক হিউ হিউইট তাঁকে প্রশ্ন করেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে, তাহলে কী ঘটবে?
জবাবে ট্রাম্প বলেন, ‘তারা আর বেশিদিন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।’
সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের জীবননাশের হুমকির খবর সামনে আসার পর ট্রাম্পের এই মন্তব্য এল। প্রতিবেদনে বলা হয়েছে, হুমকির কারণে বেসেন্টকে একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের হত্যার কোনো পরিকল্পনা বা এ ধরনের হামলার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা এবং সম্ভাব্য পাল্টা পদক্ষেপের বিষয়টি আবারও সামনে এসেছে।
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র : আইআরজিসি উপদেষ্টা
সৌদির তেল স্থাপনায় হুতিদের নতুন হামলা