ঐশ্বরিক অধিকারের দাবি করা গোষ্ঠীর সঙ্গে শান্তি সম্ভব নয়: আল-আলিমি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। তাঁর অভিযোগ, ইরানের সমর্থনপুষ্ট হুথিরা শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ও উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক চীনের বিশেষ দূত ঝাই জুনের সঙ্গে বৈঠকে ইয়েমেনের সংঘাতের সর্বশেষ পরিস্থিতি এবং দেশ ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন আল-আলিমি।

বৈঠক শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান শান্তি প্রতিষ্ঠায় চীনের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছেন।

তিনি বলেন, তাঁর সরকার উত্তেজনা কমানোর সব উদ্যোগে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে এবং ইয়েমেনের জনগণের স্বার্থে আন্তরিকভাবে বিভিন্ন ছাড় দিয়েছে।

তবে বিবৃতিতে অভিযোগ করা হয়, ইরানের সমর্থনপুষ্ট হুথি মিলিশিয়ারা এসব উদ্যোগের সুযোগ নিয়েছে। এতে আরও বলা হয়, যে গোষ্ঠী নিজেদের শাসনকে ঐশ্বরিক অধিকার বলে দাবি করে এবং রাষ্ট্রের একক কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানায়, তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত