হরমুজ প্রণালির দক্ষিণ অংশে দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে এবং আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, ট্যাংকার দুটি অনুমোদনহীন পথ দিয়ে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজ দুটির নেভিগেশন ও স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ ছিল বলে দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, ট্যাংকার দুটি নৌমাইনে আঘাত করলে বিস্ফোরণ ঘটে এবং তীব্র আগুন ছড়িয়ে পড়ে।
আইআরজিসি আরও জানায়, এ ঘটনার পর একইভাবে গোপনে প্রণালি অতিক্রমের পরিকল্পনা করা আরও দুটি ট্যাংকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। হরমুজ প্রণালিতে আইআরজিসি নৌবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রের সতর্কবার্তা পেয়ে জাহাজ দুটি পারস্য উপসাগরের জলসীমার দিকে ফিরে যায়।
তবে বিস্ফোরিত ট্যাংকার দুটির নাম, মালিকানা, পতাকাবাহী দেশ, অবস্থান এবং হতাহতের কোনো তথ্য বিবৃতিতে জানানো হয়নি। এ ঘটনায় জাহাজ দুটির ক্ষয়ক্ষতি কিংবা ঘটনার স্বাধীন কোনো নিশ্চিতকরণও পাওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবাহিত হয়। ফলে এ এলাকায় যেকোনো সামরিক উত্তেজনা বা নৌযান চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে প্রভাব ফেলতে পারে।
শ্রমিকরা কাজে না ফিরলে আজ থেকে বন্ধ হচ্ছে কারখানা
বিজয় দিবসে চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল