ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনস্থলের প্রবেশপথে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য সফরের প্রতিবাদে বিক্ষোভকারীরা সম্মেলনস্থলের দিকে যাওয়া সড়কগুলোতে প্রবেশের চেষ্টা করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
আগামী ১৮ নভেম্বর আসিয়ান সম্মেলনের ফাঁকে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।
বিক্ষোভকারী জেরোম অ্যাডোনিস বলেন, ‘শ্রমজীবী মানুষের বার্তা খুব স্পষ্ট—ডোনাল্ড ট্রাম্প, ফিলিপাইনে আপনাকে স্বাগত জানানো হচ্ছে না। আপনি ফিলিপাইন থেকে চলে যান।’
দক্ষিণ সিরিয়ায় দুই সপ্তাহে ৭০ বার ঢুকেছে ইসরায়েলি সেনারা
কারাগারে ঢোকার মুহূর্ত থেকেই মারধর শুরু: ফিলিস্তিনি চিকিৎসক