রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা, ছুরি, সুইচ গিয়ারসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৭৮, ওয়ারীতে ৭৪, মতিঝিলে ৪৯, তেজগাঁওয়ে ৭৮, মিরপুরে ১১৯, গুলশানে ২৭ ও উত্তরা বিভাগে ২৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ছয়জন।
অভিযানকালে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়ে ইংল্যান্ডের দুর্দান্ত জয়