জাতিসংঘকে এড়িয়ে ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলছে!

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৪ এএম

বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি।

জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ থাকায় তেহরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র সংশয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান পরিস্থিতি যাচাই করা এখন আর সম্ভব হচ্ছে না।
এরই মধ্যে দেশটির এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত দেওয়ায় উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গেছে।

গত সোমবার ইরান সাফ জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এবং তাদের শর্ত পূরণ না হলে পরিদর্শকদের ঢুকতে দেওয়া হবে না।
উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট করেছেন যে, ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পরিদর্শনে আইএইএ-র ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করতে না পারায় ইরানের পারমাণবিক উপাদান নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে পারমাণবিক সতর্কবার্তা এবং বাস্তব ঝুঁকির মধ্যে পার্থক্য করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে।

তথ্যসূত্র: আরব নিউজ 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত