বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজনেই তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয়ের একটি সূত্রের বরাতে তার পদত্যাগের বিষয়টি জানা যায়।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের নির্বাচিত এই জনপ্রতিনিধির পদত্যাগের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে।
চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ওসমান ফারুক। নির্বাচনের মধ্য দিয়ে করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের প্রতিনিধিত্বের দায়িত্ব পান তিনি। তবে অসুস্থতার কারণে সংসদীয় দায়িত্ব অব্যাহত রাখা তাঁর জন্য কঠিন হয়ে পড়ায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
জাতীয় রাজনীতিতে ড. ওসমান ফারুকের পরিচিতি দীর্ঘদিনের। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরবর্তী সময়ে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্ম নেওয়া ওসমান ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।
প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক