সার্বিয়ায় মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কাছে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্টারা পাজোভা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান বলে ধারণা করা হচ্ছে। এতে পাইলট নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সার্বিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্টারা পাজোভা ও নোভা পাজোভা শহরের মধ্যবর্তী একটি মাঠে বিমানটি আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থলে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ এবং আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ ও সামরিক পুলিশের সদস্যদের পাঠানো হয়। তারা উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনা করেন। তবে পাইলটের মৃত্যুর খবর কিংবা বিধ্বস্ত বিমানের ধরন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত