যুক্তরাষ্ট্রের নির্বাচনে এত অর্থ ব্যয় করে ‘বোকা’ বনে গেলো মাস্ক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করে প্রত্যাশিত ফল না পাওয়ায় অনুশোচনা প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ক। বুধবার তিনি বলেছেন, রিপাবলিকান প্রার্থীদের পক্ষে এত অর্থ ব্যয় করা ঠিক হয়নি বলে এখন তাঁর মনে হচ্ছে।

দ্য নিউইয়র্ক টাইমসের ‘ডিলবুক সামিটে’ ভার্চ্যুয়ালি অংশ নিয়ে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক বলেন, আবার সুযোগ পেলে নির্বাচনে কম অর্থ ব্যয় করতেন তিনি।

মাস্ক বলেন, ‘এত টাকা খরচ করে তার বিনিময়ে তেমন কিছু না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।’

তবে তাঁর সমর্থন না থাকলে রিপাবলিকানদের ফল আরও খারাপ হতে পারত বলেও স্বীকার করেন তিনি। একই সঙ্গে তাঁর মতে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল শুধু প্রচারে অর্থ ব্যয়ের ওপর নির্ভর করে না।

মাস্ক বলেন, ‘সময়কে যদি আবার পেছনে ফিরিয়ে নেওয়ার সুযোগ পেতাম, তাহলে সম্ভবত কম অর্থ ব্যয় করতাম।’

নির্বাচনী প্রচারপর্বে রিপাবলিকানদের সমর্থনে প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছিলেন মাস্ক।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত