দিল্লিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দাউদ ইব্রাহিমের সহযোগী নিহত

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

দিল্লিতে এক মন্ত্রীর কার্যালয়ের কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত দাউদ ইব্রাহিমের সহযোগী নাসিম দুররানি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

দুররানির বিরুদ্ধে পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগও ছিল। হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ তাঁর বিরুদ্ধে ২৫টির বেশি ফৌজদারি মামলা রয়েছে।

পুলিশ জানায়, বুলন্দশহরের বাসিন্দা দুররানির মাথার দাম ছিল ৫০ হাজার রুপি। দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন তিনি। ‘রিজওয়ান’ নামেও পরিচিত ছিলেন দুররানি।

নাসিম দুররানির গ্যাংয়ের সঙ্গে মূলত রাজা মেওয়াতির নেতৃত্বাধীন একটি দলের বিরোধ ছিল। ‘আক্কি ডন’ নামে পরিচিত রাজা মেওয়াতির দল পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লিতে সক্রিয় ছিল।

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, এলাকা নিয়ন্ত্রণ, জুয়া ও বাজির কারবার, মাদক ব্যবসা এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্যাংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত