যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে একের পর এক বড় ধরনের সেবা বিপর্যয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সৃষ্ট হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে দেশটির সাইবার নিরাপত্তাপ্রধান শন কেইনক্রসকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র।

সূত্রটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বরখাস্তের সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছেন। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা কেইনক্রসের ছিল না বলে মনে করেন ট্রাম্প।

কেইনক্রসের স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন প্রতিরক্ষা বিভাগের বর্তমান প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। সূত্রের দাবি, এই পদের জন্য ডেভিসের যোগ্যতা বেশি এবং সিনেটেও তাঁর নিয়োগ অনুমোদিত হয়েছে।

গত কয়েক দিন ও সপ্তাহে যুক্তরাষ্ট্রে বড় ধরনের বেশ কয়েকটি সেবা বিপর্যয়ে অসংখ্য মানুষের যাতায়াত, যোগাযোগ ও ই-কমার্স কার্যক্রম ব্যাহত হয়েছে। এমনকি জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কও এসব বিপর্যয়ের প্রভাব থেকে রেহাই পায়নি।

জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন কেইনক্রস।

এর আগে ২০১৬ সালের নির্বাচনী চক্রে রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সূত্র: এএফপি

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত