ইরান যুদ্ধে ক্লান্ত ও ক্ষুব্ধ মার্কিন জনগণ, বাড়ছে অসন্তোষ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ এএম

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত এবং এর ফলে তৈরি হওয়া অর্থনৈতিক চাপে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন।

সিনেটে যুদ্ধ বন্ধ করার একটি ডেমোক্র্যাট উদ্যোগ রিপাবলিকান আইনপ্রণেতারা আটকে দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানান ভার্জিনিয়ার এই সিনেটর।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, টিম কেইনের মতে যুদ্ধের দীর্ঘসূত্রতা ও ক্রমবর্ধমান ব্যয়ে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, চলমান এই যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন নাগরিকরা এখন বেশ ক্লান্ত হয়ে পড়েছেন।

যুদ্ধ শুরুর পর থেকেই গ্যাসোলিন ও ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।

জ্বালানির চড়া দামের পাশাপাশি যুদ্ধসংশ্লিষ্ট অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় দেশটির পরিবারগুলো নানা ভোগান্তির মুখে পড়েছে।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত