ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে: আইইএ প্রধান

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৩:১২ এএম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, চলমান এই যুদ্ধের অভিঘাত বিশ্ব জ্বালানি ব্যবস্থায় স্থায়ী প্রভাব ফেলবে। সংস্থাটির মতে, বাজারের স্বাভাবিক ছন্দে দ্রুত ফিরে আসা এখন বেশ কঠিন।

নতুন প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষাপটে আইইএ-র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাতের মেয়াদ যত বাড়বে, এর নেতিবাচক প্রভাব ততই তীব্র হবে।

ফাতিহ বিরল স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান সংকট কাটিয়ে জ্বালানি খাত আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে—এমন কোনো বাস্তবসম্মত পথ তিনি দেখছেন না। বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ নিয়ে তাই নতুন করে ভাবার সময় এসেছে।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত