‘শত্রুর যা ঘটতে যাচ্ছে, তা কেবল শুরু’

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আহমদ ভাহেদি দেশটির একটি ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শন করে শত্রুদের বিরুদ্ধে আরও পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিপক্ষের বিরুদ্ধে ইরানের যা ঘটতে যাচ্ছে, তা কেবল শুরু। শনিবার  (২১ নভেম্বর)   তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে ভাহেদি বলেন, ‘শত্রুর যা ঘটতে যাচ্ছে, তা কেবল শুরু।’ তাসনিম প্রকাশিত ভিডিওতে তাকে বিপ্লবী গার্ডের একটি ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। সংবাদমাধ্যমটির দাবি, কোনো ক্ষেপণাস্ত্র শহরে বিপ্লবী গার্ড প্রধানের এটিই প্রথম সফর।

এদিকে, বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি বলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ বাস্তবায়নে তাদের বাহিনী সব ধরনের মিশনে প্রস্তুত রয়েছে।

তিনি জানান, অ্যারোস্পেস ফোর্স তাদের দায়িত্বের সব ক্ষেত্রে অভিযান পরিচালনার সক্ষমতা রাখে এবং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ পালনে প্রস্তুত।

ভাহেদির এই সফর ও বক্তব্য এমন সময় সামনে এলো, যখন ইরানের সামরিক প্রস্তুতি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং শত্রুদের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে পরবর্তী সামরিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এটিটিআর
আরও পড়ুন
সর্বশেষপঠিত