রাশমিকার ‘মাইসা’ সিনেমার মুক্তি পেছালো, নতুন সিদ্ধান্ত জানাল নির্মাতা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মাইসা’র মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে নির্মাতা প্রতিষ্ঠান।

রোববার (২২ নভেম্বর) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেছানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি বড় পরিসরের অ্যাকশনধর্মী চলচ্চিত্র হিসেবে নির্মাণ করা হচ্ছে। দর্শকদের প্রত্যাশা অনুযায়ী সিনেমাটির দৃশ্যায়ন ও কারিগরি মান নিশ্চিত করতেই মুক্তির সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

এর আগে সিনেমাটির মুক্তি পেছানোর বিষয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি পরিষ্কার হয়।

রাশমিকার ভিন্নধর্মী চরিত্র ও অ্যাকশননির্ভর অভিনয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে নতুন মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

বিএইচবি
আরও পড়ুন