সৈয়দপুর উপজেলা ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয় উদ্বোধন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৮:৩৬ পিএম

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) শহরের পুরাতন বাবুপাড়াস্থ পানির ট্যাংকের সন্নিকটে ওই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সৈয়দপুর উপজেলা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ব্যবসায়ী আলহাজ মো. মঞ্জুরুল ইসলাম ফিতা কেটে ওই কার্যালয়ের উদ্বোধন করেন।

এ সময় সৈয়দপুর উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাবেদ মল্লিক, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ মোক্তার সিদ্দিকীসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সৈয়দপুর উপজেলা ব্যবসায়ী সমিতির কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে সেখানে একটি মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

IL
আরও পড়ুন