গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৩:৫৫ পিএম

গাজীপুর প্রতিনিধি: মানিকগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা মামলার মূল আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আসামি রিপন ওরফে রিপু মিয়া (৩০) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইকশা গ্রামের মো. আবুল কালামের ছেলে।

নিহত এরশাদ বিশ্বাস (৩৮) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামের মৃত ফুলচা বিশ্বাসের ছেলে। ফুটবল খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানায় র‍্যাব।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, গত ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলে অনুষ্ঠিত মানিকগঞ্জ বনাম টাঙ্গাইল জেলার মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে আসামি রিপু মিয়াসহ অজ্ঞাতনামা আরো পাঁচজন এরশাদ বিশ্বাসকে পিঠিয়ে গুরুতর আহত করে ক্ষেতে রেখে পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় এরশাদকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

NC
আরও পড়ুন