বাকেরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ পরির্দশন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৬:০২ পিএম

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের  উদ্যোগে ৩ একর ৪৫ শতাংশ জমির  উপর ৬ কোটি ১০ লাখ  ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ হেলিপোর্টে নির্ধারিত জায়গায় স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতিসহ কাজ পরির্দশন করেন বরিশাল-৬ আসনের সংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা।

পরির্দশনকালে সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা বলেন, সরকার সারা দেশে মিনি স্টেডিয়াম করার উদ্যোগ নিয়েছে। এতে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলে-মেয়েদের খেলার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া মাদকের মরণফাঁদের দিকেও তারা অগ্রসর হবে না। মাদকের করাল গ্রাস থেকে মুক্ত হবে দেশ। ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় যুব ক্রীড়া পরিষদের সহকারি  প্রকৌশলী বাবু শিবুলাল খাসকেলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন