লালালমনিরহাটে ইজিবাইক উল্টে হাতহত ৩

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:২২ পিএম

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ইজিবাইক উল্টে একই পরিবারের তিনজন হতাহত হয়েছেন। এদের মধ্যে নিহত হয়েছেন গৃহবধূ। তার নাম কুয়াশা বেগম। আহত দু’জন হলেন, কুয়াশার স্বামী জাহেদুল ইসলাম ও বড় বোন বুলবুলি। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের চাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কুয়শা বেগম উপজেলার হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকা থেকে জাহেদুল, স্ত্রী ও তার বড় বোনকে নিয়ে ইজিবাইকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে ওই এলাকায় ইজিবাইকটি উল্টে তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কুয়াশা বেগমকে মৃত ঘোষণা করেন। 

RA
আরও পড়ুন