বান্দরবানে সেনা জোনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের নিম্ন ও উচ্চ মাধ্যমিক শিক্ষাকে আরো গতিশীল ও উন্নত করার লক্ষ্যে দুর্গম পাহাড়ি, দরিদ্র ও অসহায় মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেয় বান্দরবান সেনা জোন।

বুধবার (১৫ নভেম্বর) বান্দরবান সেনা জোনের উদ্যোগে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও সেনা জোনের আওতাধীন অন্যান্য ক্যাম্পের সর্বমোট ২২টি নিম্ন ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের ক্যাপ্টেন খায়রুল কবির, স্কুলের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি ক্যাপ্টেন খায়রুল কবির বলেন, বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে, প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জ্ঞানার্জনে আরও আগ্রহী করে তুলতে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা উপকরণ ছাড়াও বান্দরবান সেনারিজিয়ন ও সেনা জোনের তত্ত্বাবধানে একাদশ শ্রেণীর ৫৫০ গরিব-দুস্থ শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

IL
আরও পড়ুন