চাঁদের পথে ৪ নভোচারীকে অভিনন্দন জানালেন ট্রাম্প 

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাত ৯ টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নাসা ও আর্টেমিস–টু মিশনের চার নভোচারীকে অভিনন্দন জানিয়েছেন, অভিযাত্রাকে ‘অসাধারণ’ উল্লেখ করে তিনি বলেন, এই রকেট মানব ইতিহাসে যেকোনো অভিযানের চেয়ে আরও দূরে যাবে এবং উল্লেখযোগ্যভাবে চাঁদকেও অতিক্রম করবে।

ট্রাম্প বলেন, 'ঈশ্বর এই চারজনকে আশীর্বাদ করুন,' এ সময় তিনি নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন এবং মিশনটিকে যুক্তরাষ্ট্রের জন্য গর্বের মুহূর্ত হিসেবে তুলে ধরেন।

এদিকে মিশন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, উৎক্ষেপণের পরপরই একটি যোগাযোগ সমস্যার সৃষ্টি হয়েছিল, যেখানে গ্রাউন্ড টিম নভোচারীদের সঙ্গে সংযোগ হারিয়েছিল। তবে তা দ্রুত সমাধান করা হয়েছে এবং নভোচারীরা এখন 'নিরাপদ, সুরক্ষিত এবং চাঙ্গা মনোবলে' আছেন।

তিনি বলেন, ৫৩ বছরের বিরতির পর নাসা আবারও চাঁদে মানুষ পাঠানোর অভিযানে ফিরেছে, যা শুধু নভোচারীদের নয়, পুরো নাসা কর্মীবাহিনীর সম্মিলিত সাফল্য।

আইজ্যাকম্যান আরও জানান, সামনে বড় চ্যালেঞ্জ থাকলেও মিশন সফলভাবে শেষ না হওয়া পর্যন্ত কোনো উদযাপন করা হবে না। নভোচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরে এলে তবেই প্রকৃত সাফল্য উদযাপন করা হবে। সূত্র: বিবিসি

AS/SN
আরও পড়ুন