মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত পরিবারদের ১ লাখ টাকা করে সহায়তা দেবে বিএনপি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:৫৯ এএম

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ঘটনাকে ‘বেদনাদায়ক’ উল্লেখ করে রুহুল কবির রিজভী সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কে ওই কারখানা ভবন এবং তার উল্টো দিকে রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল প্রাণঘাতী।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত