রাজবাড়ীতে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে

আপডেট : ১৫ মে ২০২৬, ০৩:৩২ পিএম

রাজবাড়ী সদর আমলী আদালত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়েরকৃত এক মামলায় আসামীদের বিরুদ্ধে তদন্ত অগ্রগতি না হওয়ায় শীঘ্রই গ্রেফতারি পরোয়ানা জারি করার সম্ভাবনা রয়েছে।

মামলাটি চলতি বছরের ১৮ মার্চ দায়ের করা হয়। এতে কয়েকজন লেখক, ব্লগার ও সোশ্যাল অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য প্রচারের অভিযোগ উঠেছিল। অভিযোগ অনুযায়ী, অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম “দৈনিক নবযুগ”-এ প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখিত মন্তব্যগুলোকে ইসলাম ধর্মের জন্যে অশোভন হিসেবে দেখানো হয়েছিল।

বাদী মোঃ ফজলুল হক ফৌজদারী দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ২৯৫/২৯৫(ক) এর অধীনে মামলা দায়ের করেন। রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী শাখার বিচারক তামজিদ আহমেদ মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ তদন্ত বিভাগের কাছে তদন্তের নির্দেশ দেন।

মামলার শুনানী ২৫ জুন ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। উভয় শুনানীতেই রাজবাড়ী পুলিশের গোয়েন্দা শাখা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় বর্ধনের আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন। ১ ডিসেম্বরও আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি করে এবং একই দিনে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন অনুমোদন করে। পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি ২০২৫।
মামলায় মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। 

এদের মধ্যে উল্লেখযোগ্য: ইসরাত রশিদ, মহিউদ্দীন মিয়া, মুনায়েম আহমেদ, মোহাম্মদ আব্দুল কাদের সুমেল, মোহাম্মদ শামীম আল মামুন, আব্দুল কাইয়ুম, মোঃ জাকির হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, আবু বকর সিদ্দিক, মুহাম্মাদ জাকির হোসাইন, জুবায়ের আহমেদ, শাহরিয়ার মোঃ নাফিস খান, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ মনোয়ার হুসাইন, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, মোঃ মাসুম সাজ্জাদ, মোঃ মিজানুর রাহমান, ফাতেহা তাসবি। 

উল্লেখ, দৈনিক নবযুগের পক্ষের মন্তব্য পাওয়া যায়নি। 

আরও পড়ুন