ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ এএম

ইতালিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের ডাসার উপজেলার বেল্লাল বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বেল্লাল বেপারী উপজেলার পূর্ব খান্দুলী এলাকার ইউনুস বেপারীর ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহতের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এলাকা ও নিহতের চাচাত ভাই বি এম রতন বেপারী জানান, অনেক স্বপ্ন নিয়ে সংসারের হাল ধরার জন্য বেল্লাল প্রায় নয় মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমান। কিন্তু তার সব স্বপ্ন অধরাই রয়ে গেল। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ইতালির মিলান শহরে সড়কে হেটে যাওয়ার সময় একটি প্রাইভটকারে চাপায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি  হাসপাতালে ভর্তি করেন। সোমবার সন্ধ্যায় সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এদিকে  ইতালিতে বেল্লাল মোল্লার মৃত্যুর খবরে বাড়ীতে পৌঁছালে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপর্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো: তরিকুল ইসলাম জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে।

HN
আরও পড়ুন