কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আপডেট : ২১ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) দেশটির শাহনিয়া এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীরা হলেন— সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে দূতাবাস। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

AHA
আরও পড়ুন