রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১২২৮ মামলা

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ২২৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৩ টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৮৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান,  ১৫ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ৯৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২ টি বাস, ৪০ টি ট্রাক, ১৩  টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ১২৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক,  ৩ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৫৪ টি মোটরসাইকেলসহ মোট ১০২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫ টি বাস, ৮ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ১৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭ টি বাস, ১৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৬ সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯ টি বাস, ১০ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮২ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৪ টি গাড়ি ডাম্পিং ও ২৭১ টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

AHA
আরও পড়ুন