পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে।
মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মধ্যে রাত থেকেই ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।
শনিবার দিবাগত রাতে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই চিত্র দেখা যায়।
প্রিয় দলের জার্সি গায়ে, হাতে ব্রাজিলের পতাকা নিয়ে টিএসসিতে জড়ো হতে শুরু করে সমর্থকরা।আবার অনেকেই জয়ের প্রত্যাশা জানিয়ে সেলেসাওদের জন্য শুভকামনা প্রকাশ করেন।
সমর্থকদের ভাষায়, বিশ্বকাপ এলেই বাংলাদেশে যেন ব্রাজিলের আরেকটি ঘর তৈরি হয়। প্রতি বিশ্বকাপের মতো এবারও ব্রাজিলের ষষ্ঠ শিরোপার স্বপ্ন দেখছেন তারা। দলের আক্রমণভাগ, সৃজনশীল ফুটবল এবং বিশ্বকাপের ঐতিহ্যের কারণে সমর্থকদের আত্মবিশ্বাসও তুঙ্গে।
টিএসসিতে উপস্থিত ব্রাজিল সমর্থক পলাশ বলেন, ব্রাজিল শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের নাম। প্রথম ম্যাচেই আমরা জয় দেখতে চাই। আশা করছি ব্রাজিল দুর্দান্ত ফুটবল উপহার দেবে।
আরেক সমর্থক জানান, বিশ্বকাপ শুরু মানেই ব্রাজিলকে নিয়ে নতুন স্বপ্ন দেখা। এবারও আমরা বিশ্বাস করি ট্রফি জয়ের সামর্থ্য এই দলের রয়েছে। যদিও ইনজুরির কারণে প্রথম ম্যাচে নেইমার খেলতে পারছেন না।
এদিকে ব্রাজিল-মরক্কো ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। বিভিন্ন ফ্যান গ্রুপ ও সমর্থক সংগঠন একসঙ্গে খেলা উপভোগের প্রস্তুতি নিয়েছে।
বিশ্বকাপের প্রতিটি আসরেই বাংলাদেশে ব্রাজিলের বিপুল সংখ্যক সমর্থক দেখা যায়। দেশের বিভিন্ন এলাকায় ব্রাজিলের বিশাল পতাকা টানানোর পাশাপাশি রাজধানীতেও সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো।
ফুটবলপ্রেমীরা বলছেন, ব্রাজিলের খেলা মানেই নান্দনিক ফুটবল, আক্রমণাত্মক খেলার ছন্দ এবং শিরোপা জয়ের স্বপ্ন। তাই প্রথম ম্যাচ থেকেই দলের কাছ থেকে দাপুটে পারফরম্যান্স দেখতে চান তারা।
আফ্রিকান দেশ মরক্কোর বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর স্বপ্নে ব্রাজিল সমর্থকরা বিভোর।
ভিনিসিয়ুসের গোল, সমতা ফেরালো ব্রাজিলকে
ব্রাজিলের জালে মরক্কোর গোল
সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের ঐতিহাসিক ‘ড্র’