রাজধানীর হাতিরপুল এলাকায় (সোনারগাঁও রোড, পরিবাগ ও হাতিরপুলের মাঝামাঝি) অবস্থিত মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করেছে পুলিশ। এসময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাতে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের সাথে একটি চক্র জাল নোট সরবরাহ করবে। আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং হাতেনাতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করি।’
মীর আসাদুজ্জামান বলেন, ‘ইতোমধ্যে এই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছি। আমরা মনে করছি তাদের সাথে আরও অনেকে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানতে পারব।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে জাল টাকা তৈরি ও সরবরাহ করছে।’
তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় চারজন গ্রেপ্তার
বিয়েতে ১শর বেশি অতিথি হলে কর নেওয়ার প্রস্তাব এমপির