রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় একটি পলিথিন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুলের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকায়। তার বাবার নাম সুলতান হাওলাদার। তিনি চকবাজারের ওই কামালবাগ পলিথিন কারখানাতেই থাকতেন এবং সেখানে শ্রমিকের কাজ করতেন।
কারখানার সহকর্মী খোকন জানান, রাতে কারখানায় মেশিনে কাজ করার সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল অচেতন হয়ে পড়েন। এরপর তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুলের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা