রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচ তলায় বিদ্যুতের কাজ করার সময় দারোয়ান আমির হোসেন(৫৫) ও ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন (৫০) নামে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১টার দিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার হাসনাবাদ এলাকার। তিনি সেখানকার মৃত আব্দুল বেপারীর ছেলে ।
অপরদিকে আমির হোসেনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার। তিনি মৃত মো: আলীর ছেলে।
থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার জানিয়েছেন, রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে সেখান থেকে দেলোয়ার হোসেন ও আমির হোসেন নামে দুই জনের লাশ উদ্ধার করা হয়।
তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রকিবুজ্জামান তালুকদার আরও জানান, সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচে দেলোয়ার হোসেন ইলেকট্রিকের কাজ করছিলেন এবং তাকে সাহায্য করছিলেন আমির হোসেন নামে ওই ভবনের দারোয়ান।
পরে ওয়ারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনে অচেতন হয়ে আন্ডারগ্রাউন্ডে পড়ে থাকেন।
পরে রাজমিস্ত্রি আন্ডারগ্রাউন্ডে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।
রাতে আগারগাঁওয়ে গ্যাস বিস্ফোরণে রেস্তোরাঁয় আগুন
যেকোনো মার্কিন হামলার জবাবে হরমুজ বন্ধ, দ্বিগুণ আঘাত হানা হবে
আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মুখ খুললেন ইনফান্তিনো
এফবিআই-এর তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন