ঢাকায় যেসব এলাকায় দোকানপাট-মার্কেট বন্ধ আজ

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ এএম

রাজধানীতে কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজের জন্য বাইরে যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি, কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ। তা না হলে যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছেও পড়তে হতে পারে ভোগান্তিতে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকার দোকানপাট এবং বেশ কিছু মার্কেট বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা, বারিধারা, খিলক্ষেত ও উত্তরা-সংলগ্ন বিভিন্ন অঞ্চল।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকূল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু এলাকা।

যেসব মার্কেট বন্ধ থাকবে

যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স ও মাসকট প্লাজা।

কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে তালিকাটি মিলিয়ে নিলে সময় ও ভোগান্তি কমানো সম্ভব হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত