রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৩ জন, লালবাগে ৬১ জন, ওয়ারীতে ৫৪ জন, রমনায় ৪৮ জন, গুলশানে ৩৭ জন, মতিঝিলে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩২ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
হরমুজ প্রণালিতে ইরানের সামরিক ও গোয়েন্দাদের শ্রেষ্ঠত্ব রয়েছে: আইআরজিসি কমান্ডার