পথশিশুদের বিজয় উৎসব ও শীতবস্ত্র বিতারণ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষে পথশিশুদের বিজয় উৎসব ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হলো। সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর হাজারীবাগ সালাম সরদার রোড ঝাউচর বালুর মাঠে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এবং শেরেবাংলা পথকলি ফাউন্ডেশন এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ডা. মোশায়েদ রহমান মুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আর কে রিপন। জাতীয় মানবাধিকার সমিতির কুমিল্লা জেলার মহসিন মুন্সি, স্কুলের প্রধান শিক্ষীক শান্তনা আক্তার। WhatsApp Image 2023-12-18 at 4.56.13 PM (1)

অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুরা ছড়া, কবিতা ও কোরআন তেলোয়াত করেন। এছাড়াও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে কম্বল, খাবার এবং চকলেট বিতরণ করা হয় হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার আলহাজ নূরে আলম চৌধুরী, স্কুলের উপদেষ্টা মো.ফারুক হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, ফাহিম শাহারিয়ার রাতুল, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের চেয়ারম্যান সেলিনা আক্তার শিখা, স্কুলের উপদেষ্টা দেলোয়ারা ইব্রাহিম কুমকুম ফকির প্রমুখ।

SN
আরও পড়ুন