রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

রাজধানীর হাজারীবাগে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৭ জুলাই) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, বিকেল ৩টা ৩২ মিনিটে হাজারীবাগে টিনশেড জুতার কারখানায় আগুনের খবর পাই। তাৎক্ষণিক দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের এই দুই ইউনিট।

পরে বিকেল ৩টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

AHA
আরও পড়ুন