ফুলার রোডে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১০:০৬ এএম

রাজধানীর ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক কোয়ার্টার থেকে আদ্রিতা বিনতে মোশারফ (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঢাবির মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

রোববার (৩১ মার্চ) ভোরে দক্ষিণ ফুলার রোডের ১৯ নম্বর ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাজিরুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, ফুলার রোডের আবাসিক কোয়ার্টারের ওই বাসায় গিয়ে দেখা যায়, বিছানায় শায়িত অবস্থায় রয়েছেন ওই শিক্ষার্থী। তার পরিবারের কাছ থেকে জানা যায়, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন তিনি।

MB/FI
আরও পড়ুন