চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:০৮ পিএম

চুয়াডাঙ্গায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার আগে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহের পর জানানো হবে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত