ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন এক চীনা যুবক। এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের।
প্রেমেরটানে সম্প্রতি বাংলাদেশে আসেন চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াও লি। বর্তমানে তিনি নবীনগরের নীলনগর এলাকায় স্বপ্নার মামার বাড়িতে অবস্থান করছেন। বিদেশি যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ জুন ) সকালে ওই চীনা যুবকের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
হলফনামা সূত্রে জানা যায়, তার পূর্বের নাম ছিল জিয়াও লি (JIAO LI) সে বৌদ্ধ ধর্মের অনুসারী। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে “জাহিদুল ইসলাম”। হলফনামায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ইসলাম ধর্ম সম্পর্কে অধ্যয়ন ও জানাশোনার পর স্বেচ্ছায় এবং সুস্থ মস্তিষ্কে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্থানীয় এক ইমাম তাকে কলেমা পড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেন।
ওই নারীর পরিবার জানিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণের পর পারিবারিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরায় তাপপ্রবাহ থেকে সুরক্ষা দিতে ‘অভিযোজন দুর্গ’ উদ্বোধন
জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড
কসবায় বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি