চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেইন গেট খুলে নিলেন এইচএসসি পরীক্ষার্থীরা!

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:১২ এএম

বন্যাকবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। আন্দোলনের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকটি (মেইন গেট) খুলে নিয়ে গেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের ষোলশহর এলাকায় অবস্থিত শিক্ষা বোর্ডের কার্যালয়ের সামনে এ নজিরবিহীন ঘটনা ঘটে। 

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বোর্ড প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, সকাল ১১টা থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা নিজেদের দাবিদাওয়া সংবলিত একটি স্মারকলিপি বোর্ড চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন জানান, শিক্ষার্থীদের শান্ত করতে প্রায় এক ঘণ্টা আলোচনা করা হলেও তারা তাদের এক দফা দাবিতে অনড় থাকেন। পরে সমাবেশ শেষ করে চলে যাওয়ার সময় তারা বোর্ডের মূল ফটকটি খুলে নিয়ে যান।

বোর্ড সচিব আরও জানান, শিক্ষার্থীরা বুধবার বেলা ১১টা পর্যন্ত তাদের চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন।

HN
আরও পড়ুন