ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে এক অভূতপূর্ব ও অদ্ভূত ঘটনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী ট্রেন থামিয়ে হঠাৎ উধাও হয়ে যান চালক।
খুলনা থেকে ছেড়ে আসা ১৬১ আপ 'সাগরদাঁড়ি এক্সপ্রেস' ট্রেনটি সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছে। নিয়ম অনুযায়ী দুই মিনিট বিরতির পর সিগন্যাল দেওয়া হলেও ট্রেন ছাড়ছিল না।
অনেকক্ষণ পার হওয়ার পর ট্রেনের ইঞ্জিনের কাছে গিয়ে দেখা যায়, এর দরজা লক করা এবং ইঞ্জিন বন্ধ। চালককে না পেয়ে মুহূর্তেই পুরো স্টেশনজুড়ে সৃষ্টি হয় চরম উত্তেজনা ও হট্টগোল।
ঘটনা জানাজানি হলে ট্রেনের যাত্রীরা ক্ষুব্ধ হয়ে প্ল্যাটফর্মে নেমে আসেন এবং স্টেশন মাস্টারের কক্ষে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালীগঞ্জ থানা পুলিশ।
প্রায় দেড় ঘণ্টা নিখোঁজ থাকার পর অবশেষে ট্রেনচালক ফিরে আসেন। তবে তিনি কেন বা কী কারণে ইঞ্জিন বন্ধ করে হঠাৎ চম্পট দিয়েছিলেন, তা জানা যায়নি।
মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, চালক ফিরে আসার পর সব জটিলতা কাটিয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে।
(সূত্র: মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন স্টেশন মাস্টারের বক্তব্য ও স্থানীয় প্রশাসন/পুলিশ সূত্র)
পেন্টাগনের তথ্য আড়াল: ইরান যুদ্ধে মার্কিন ব্যয় ঘোষিত হিসাবের চারগুণ!
ট্রাম্পের প্রেসিডেন্সি মহা বিপর্যয়ে, তিনি জনগণের আস্থা হারিয়েছেন
ইরান এক ইঞ্চি মাটিও ছাড়বে না, স্বাধীনতা রক্ষা করবে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলগত সব লক্ষ্য ব্যর্থ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩, আহত ২৫